ব্রাহ্মণবাড়িয়া আসনের সীমানা শুনানিতে হাতাহাতি, রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৫, ১:০৮
ব্রাহ্মণবাড়িয়া আসনের সীমানা শুনানিতে হাতাহাতি, রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া আসনের সীমানা শুনানিতে হাতাহাতি, রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে হাতাহাতির ঘটনায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আতাউল্লাহ।

রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর দেওয়া অভিযোগে তিনি বলেন, আপত্তি জানাতে গেলে রুমিনের সমর্থকরা তাকে ও তার সহযোগীদের হামলা করে। কমিশনাররা ঘটনাস্থলে থেকেও নীরব ছিলেন।

আতাউল্লাহ অভিযোগ করেন, রুমিন ফারহানার ক্যাডাররা শুনানিতে অংশ না নেয়ার জন্য আগে থেকেই হুমকি দিচ্ছিল। তিনি রুমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন