শহীদ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, মহেশখালীতে নুরুল আব্বাস গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৮
শহীদ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নুরুল আব্বাস (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল আব্বাস মহেশখালী থানাধীন কুতুবজোম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৈলারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালামের ছেলে ও সলিমা খাতুনের সন্তান।
পুলিশ সূত্র জানায়, শহীদ ওসমান হাদির মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি আপত্তিকর পোস্টের অভিযোগে এএসআই লিংকন ও এএসআই উত্তম বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নুরুল আব্বাসকে আটক করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, সহকর্মীদের সহমর্মিতা ও সমবেদনার ঋণ শোধ করার নয় এবং পরিবারের জন্য দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন