সনদ স্থগিতের প্রতিবাদে কক্সবাজারে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

রাশেদুল ইসলাম
প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ৭:৩৭
সনদ স্থগিতের প্রতিবাদে কক্সবাজারে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

সনদ স্থগিতের প্রতিবাদে কক্সবাজারে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের

রাশেদুল ইসলাম, কক্সবাজার:

সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের সনদ (লাইসেন্স) স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে সারাদেশের ন্যায় কক্সবাজারেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

সোমবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উখিয়ার খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদকের সঞ্চালনায় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য ।

বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে সনদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় সার সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি মৌসুমে কৃষকেরা সময়মতো সার না পেলে আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

তাদের দাবি, কোনো পূর্ব নোটিশ বা শুনানির সুযোগ না দিয়ে একযোগে সনদ স্থগিত করায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সরকার নির্ধারিত মূল্য ও নীতিমালা মেনে দীর্ঘদিন ধরে তারা সার বিক্রি করে আসছেন উল্লেখ করে বক্তারা বলেন, কোথাও অনিয়ম থাকলে তা তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সমগ্র জেলার বিক্রেতাদের সনদ একযোগে স্থগিত করা ন্যায় সংগত নয়।

বক্তারা আরও বলেন, সনদ স্থগিত থাকলে দোকান বন্ধ রাখতে হবে। এতে কর্মচারীদের বেতন পরিশোধ ও ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে জটিলতা তৈরি হবে। একই সঙ্গে কৃষক পর্যায়ে কৃত্রিম সংকটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

মানববন্ধন টেকনাফ সভাপতি আনোয়ার , উখিয়ার সভাপতি ইব্রাহিম , রামু সভাপতি নরু হোসেন, কক্সবাজার সদর সভাপতি মোরশেদ আলম , মহেশখালী সভাপতি জহির উদ্দিন , কুতুবদিয়ার সভাপতি মামুন , চকরিয়া সভাপতি নরুল কাদের , ঈদগাহ সভাপতিসহ সকল উপজেলার খুচরা সার ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন৷

মানববন্ধন শেষে বিক্রেতারা কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।