ইরানের পুলিশ প্রধান আহমাদরেজা রাদান জানিয়েছেন, সরকারবিরোধী আন্দোলনকারীদের ‘শত্রু’ বলে চিহ্নিত করা হবে, প্রতিবাদী হিসেবে নয়। দেশটির সরকারি টিভি চ্যানেলে তিনি বলেন, আমাদের আঙুল ট্রিগারেই রাখা আছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানের সাধারণ মানুষদের শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে উৎসাহ দিয়েছেন।
সম্প্রতি, নেতানিয়াহু ইরানের নাগরিকদের ‘আয়াতুল্লাহ জমানা’ থেকে মুক্তির জন্য প্রস্তুত থাকতে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, ইরানবাসী, আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি। আয়াতুল্লাহ জমানাকে অপসারণ করার এমন সুযোগ আর আসবে না। তিনি আরও লিখেছেন, ঠিক সময়ে ইরানবাসীদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে। গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিবাদে মুখর ছিল ইরান। দ্রব্যমূল্য বৃদ্ধি, ইরানের রিয়ালের পতন, ইত্যাদি নিয়ে পথে নামেন হাজার হাজার মানুষ। সেই সময়, রাষ্ট্র নির্মমভাবে সেই প্রতিবাদ দমন করে বলে অভিযোগ। তাতে প্রাণ হারান শতাধিক প্রতিবাদী।
আপনার মতামত লিখুন