২০ রাউন্ড গুলিসহ টেকনাফে ২জনকে আটক করেছে পুলিশ 

স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ৬:৪৭
২০ রাউন্ড গুলিসহ টেকনাফে ২জনকে আটক করেছে পুলিশ 

টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়ার সাকিনের অংশুক বৌদ্ধ বিহারের সামনে ২০ রাউন্ড গুলিসহ ২জনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল)  দিবাগত রাতে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়,অস্থায়ী চেক পোস্ট ডিউটি চলাকালীন টেকনাফ থানাধীন রঙ্গিখালী সাকিন থেকে মিনাবাজারগামী একটি সিএনজিকে নিয়মিত তল্লাশীর জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়। সিএনজিতে থাকা যাত্রীদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশী করা হয়। তখন যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পযায়ে স্বীকার করে আটককৃত ব্যক্তিরা। এসময় তাদের কাছ থেকে মোট ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। স্বীকারোক্তিতে তারা জানায়,২০ রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম থেকে সংগ্রহ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল।