পুনরায় জেলা জামায়াতের আমির হলেন নুর আহমদ আনোয়ারী
ডেস্ক নিউজ
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ৫:০৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করেছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, কক্সবাজার জেলা জামায়াতের পুনরায় আমির পদে নির্বাচিত হলে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।


আপনার মতামত লিখুন