বিপুল পরিমাণ চোরাই মালামালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬
বিপুল পরিমাণ চোরাই মালামালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

বিপুল পরিমাণ চোরাই মালামালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
২৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঝাউতলা গাড়ির মাঠ সংলগ্ন শহিদের ভাঙারির দোকানে চোরাই মালামাল কেনাবেচার সময় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৫৫) এবং মো. শাকিল (১৯)।
অভিযানকালে জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ৩০ কেজি লোহার জিআই পাইপ, ১১ কেজি পুরাতন গাড়ির জগ, ১১ কেজি তামার তার, ১১ কেজি গুনা তার, ৮ কেজি পিতলের সামগ্রী এবং ১টি পানির টিউবওয়েল (পানির কল) উদ্ধার করা হয়। একই সময় অন্য আসামি মো. শাকিলের কাছ থেকে ১০৫ ফিট বৈদ্যুতিক ক্যাবল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চোরাই মালামাল কেনাবেচার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।